
সাভারে রানা প্লাজা ধসের ঘটনার ১১ বছর পরও মামলার নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে এক আলোচনা সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় ব্লাস্টের পক্ষ থেকে মামলা দ্রুত নিষ্পত্তিকরণে বেশ কিছু সুপারিশও দেয় ব্লাস্ট।
আলোচনা সভায় রানা প্লাজা ধসের নানা দিক তুলে ধরেন ব্লাস্টের আইনবিষয়ক পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বরকত আলী। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় উচ্চ আদালতে চলমান রিটসহ মোট ১৯টি মামলা দায়ের হয়েছিল। কিন্তু ১১ বছরেও এসব মামলা নিষ্পত্তি না হওয়া দুঃখজনক।
বরকত আলী আরও বলেন, ‘কী কারণে মামলাগুলোর বিচারকাজ শেষ হচ্ছে না, তা জানি না। কিন্তু খুব দ্রুত এসব মামলার নিষ্পত্তির জন্য আমরা প্রতিবছর বলেই আসছি।’
বরকত আলী আরও জানান, মামলায় একজন ছাড়া সব আসামি জামিনে রয়েছে। এর মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক শ্রম আদালতে দায়েরকৃত ফৌজদারি মামলাগুলোতে বর্তমানে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
দ্রুত নিষ্পত্তিকরণে যেসব সুপারিশ
১) দায়েরকৃত ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তিকরণে আদালত, আসামিপক্ষের আইনজীবী, পিপি, সাক্ষীসহ সংশ্লিষ্ট সবার অধিক সংবেদনশীল হতে হবে।
২) শ্রম আদালতে দায়েরকৃত ফৌজদারি চলমান মামলার তারিখগুলো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতকরণে মন্ত্রণালয়ের তদারকি বৃদ্ধি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৩) দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার কারণ চিহ্নিত করতে হবে এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিগণকে জবাবদিহির আওতায় আনতে হবে।
৪) এ মামলাগুলোকে অধিক স্পর্শকাতর মামলা হিসেবে বিবেচনা করতে হবে এবং বিশেষ ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
৫) মামলার অগ্রগতি সম্পর্কে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে হবে।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৩৯ মিনিট আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৪২ মিনিট আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৪২ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে