ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের পাঁচ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ মো. মশিউর রহমান সাক্ষ্য দেন। বিচারক শেখ ছামিদুল ইসলাম সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেন তিনি।
এদিন ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয় আসামি জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মুশফিক, মো. সাইফুল ইসলাম ওরফে মানসুরকে। এরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
গত রোববার ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে তার সহযোগীরা ছিনিয়ে নেওয়ার পর ডিএমপির প্রসিকিউশন বিভাগ কারা কর্তৃপক্ষকে জঙ্গিদের মামলায় তাদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার অনুরোধ করেন। এরপর আজ ডান্ডাবেড়ি পরিয়ে তিন জঙ্গিকে আদালতে হাজির করা হয়।
এই মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে।
ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেন। আটকের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
বাবু হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ওই রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন বাবুর ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলাটিমের পাঁচ সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসিব আব্দুল্লাহ (পলাতক) ও আবু তাহের জুনায়েদের (পলাতক) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৬ সালের ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান। ২০২০ সালের ২৭ অক্টোবর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনে ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা পিছিয়ে পুনরায় অভিযোগ গঠন করেন আদালত। এরপর থেকে মামলাটির পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৩ ঘণ্টা আগে