
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদার ও তাঁর স্ত্রী সাদিয়া চৌধুরীর গ্রেপ্তারের দাবিতে তাঁদের বাড়ির সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন প্রতারিত গ্রাহক। মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে কয়েক শ গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না বলে গ্রাহকদের অভিযোগ। তাই তাঁরা মঞ্জুরুলের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
আজ শুক্রবার দুপুর থেকে রাজধানীর গুলশান–২–এর ‘সি’ ব্লকের মঞ্জুরুলের বাসার সামনে প্রতারিত গ্রাহকেরা অবস্থান নেন।
মানববন্ধনে অংশ নেওয়া গালিব হাসান নামে একজন গ্রাহক বলেন, ‘মঞ্জুরুলের বিরুদ্ধে কয়েক শ পরোয়ানা আছে। তারপরও তাঁকে পুলিশ গ্রেপ্তার করে না। তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমরা তাঁর গ্রেপ্তারের দাবিতে আজ এখানে মানববন্ধন ও অনশন করছি। আমরা আমাদের টাকা ফেরত চাই।’
আলেশা মার্টের বিরুদ্ধে গ্রাহকেরা সারা দেশে বিভিন্ন থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেছেন। এ সব মামলায় চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদারসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এ ছাড়া সিআইডি বনানী থানায় মানিলন্ডারিং মামলা করেছে। ওই মামলায় মঞ্জুরুলসহ চার ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে।
গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ও মামলার পর আলেশা মার্টের অর্থপাচারের বিষয়ে আড়াই বছর ধরে অনুসন্ধান করে সিআইডি। অনুসন্ধান শেষে সিআইডি প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে ৪২১ কোটি ৯১ লাখ টাকা পাচারের প্রাথমিক প্রমাণ পায়। এই ঘটনায় গত ৩১ মে মামলা করা হয়।
মামলায় আসামিরা হলেন আলেশা মার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম সিকদার, তাঁর স্ত্রী সাদিয়া চৌধুরী, প্রস্তাবিত পিপিলস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেম, মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান ও এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী আল মামুন। এ ছাড়া দশটি প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো আলেশা মার্ট লিমিটেড, আলেশা হোল্ডিং লিমিটেড, আলেশা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসিং লিমিটেড, আলেশা টেক লিমিটেড, আলেশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আলেশা রাইড লিমিটেড, আলেশা এক্সপোর্ট–ইমপোর্ট লিমিটেড, আলেশা ফার্মেসি লিমিটেড ও আলেশা এগ্রো লিমিটেড। সবগুলো প্রতিষ্ঠানের ঠিকানা বনানীর ১৭ নম্বর সড়কের রূপসা টাওয়ার।

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
৩৮ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে