রাজধানীর শাহবাগ স্টেশনে মেট্রোরেলের লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার শাহবাগ স্টেশনে এ ঘটনা ঘটে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে।
ডিএমটিসিএল জানায়, সকাল ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল লাইনে বিড়ালটি ঢুকে পড়ে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে বিড়ালটিকে উদ্ধার করার পর দুপুর ১২টা ১২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর মহাব্যবস্থাপক (অপারেশন) (অতিরিক্ত দায়িত্ব) মৃণাল কান্তি বনিক আজকের পত্রিকাকে বলেন, ‘শাহবাগ স্টেশনে মেট্রোরেল লাইনে একটি বিড়াল ঢুকে পড়ার কারণে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিড়ালটি উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’
মেট্রোরেল চলাচল বন্ধ থাকার সময়ে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। পরে অনেক যাত্রী বিকল্প পরিবহন ব্যবহারের জন্য স্টেশন ত্যাগ করেন। এ সময় নতুন কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৩৮ মিনিট আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
২ ঘণ্টা আগে