
রাজধানীর উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের ৩৫ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালাই। পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়।’
ওসি হাফিজ মঙ্গলবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো ঘটনাস্থলে আছি। সাবেক কৃষিমন্ত্রীকে এখান থেকে নিয়ে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী এই নেতা মৌলভীবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাত বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। ১৯৯১ সাল থেকে শুরু করে সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে নতুন মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী করা হয় উপাধ্যক্ষ আব্দুস শহীদকে।

১৯৪৮ সালের ১ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে জন্ম নেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। স্থানীয় মুন্সিবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে সিলেট মদন মোহন কলেজ থেকে এইচএসসি ও স্নাতক পাস করেন তিনি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই ছাত্র রাজনীতিতে সক্রিয় হোন এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করে শুরু করেন পেশাজীবন।
১৯৯১ সালে প্রথম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে জয়ী হন আব্দুস শহীদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে একই দলের মনোনয়নে এমপি নির্বাচিত হয়ে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৬ সালে জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

ওই ইটভাটাগুলোর মালিকেরা দীর্ঘদিন ধরে খাসজমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
৩৬ মিনিট আগে
মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে এ মৌসুমে ইরি ও বোরো ধানের আবাদ করা হয়েছে। এসব জমিতে সেচ অব্যাহত রাখতে ইঞ্জিনচালিত সেচযন্ত্র স্থাপন করা হয়েছে। উপজেলার চরাঞ্চলসহ বেশির ভাগ এলাকার সেচযন্ত্র ডিজেলচালিত।
১ ঘণ্টা আগে
সেদিনের প্রত্যক্ষদর্শী রেলস্টেশন এলাকার শেখ আব্দুর রহিমের ভাষ্য অনুযায়ী, ৪ এপ্রিল ভোরে মাদ্রাসার শিক্ষার্থীরা ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় স্থানীয় বিহারিদের সহায়তায় পাক হানাদার বাহিনী মাদ্রাসা প্রাঙ্গণে হামলা চালায়।
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৬ ঘণ্টা আগে