
রাজধানীর গুলাশান হোলি আর্টিজানে নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও ওসি সালাউদ্দিনের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে একদল শিক্ষার্থী। আজ বুধবার বিকেল ৪টায় হোলি আর্টিজানে গিয়ে এ শ্রদ্ধা জানায় তারা।
শ্রদ্ধা জানাতে আসা শিক্ষার্থীরা জানায়, ২০১৬ সালে ১ জুলাই গুলশান হোলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ হন সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও ওসি সালাউদ্দিন। তাঁদের স্মরণে গুলশান থানার পাশে ম্যুরাল স্থাপন করা হয়। গত ৫ আগস্টের পর সেই ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়ে হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। পরে সেটি আর সংস্কার করা হয়নি। দায়ীরাও চিহ্নিত হয়নি। এ বছর জাতীয়ভাবে সেই শহীদদের স্মরণ করা হয়নি। কোনো কর্মসূচি পালন করেনি পুলিশও।
শিক্ষার্থীরা জানায়, আজ বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যায় ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা তাদের দুজনের স্মরণে ম্যুরালের স্থানে নতুন ‘স্মৃতিস্তম্ভ’ স্থাপন করতে আসে। এতে গুলশান থানার কয়েকজন পুলিশ সদস্যও অংশ নেন। এ সময় ‘স্মৃতিস্তম্ভ’ স্থাপন করতে চাইলে পুলিশ তাদের নিষেধ করে। পরে শিক্ষার্থীরা পুলিশের প্রতি ম্যুরাল স্থাপনের আহ্বান জানিয়ে সেখানে ব্যানার টানিয়ে নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
আজ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ইব্রাহীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশকে বলেছি তারা যেন ম্যুরালটি স্থাপন করে। নয়তো শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সেখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করবে। পরে সেখানে ব্যানার টানিয়ে নিহত দুই পুলিশ কর্মকর্তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি।’
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, কিছু শিক্ষার্থী হোলি আর্টিজানের ঘটনা ও ম্যুরাল ভেঙে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে। তারা সেখানে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভ স্থাপনের কথা বলেছে। সেই সঙ্গে সেখানে যেন পুনরায় ম্যুরাল স্থাপন করা হয়, সেই আহ্বান জানিয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের আর প্রিয় ক্যাম্পাসে ফেরা হলো না। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা।
২০ মিনিট আগে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোটরসাইকেল আরোহী জামান আহমেদকে (৪২) মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আহত রিয়াদ হোসেনও মারা যান।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
৭ ঘণ্টা আগে