
ঢাকা–১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে ও ছাত্রলীগের মহানগর উত্তরের নেতা আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বাড়ি থেকে কোটি টাকা মূল্যের দুটি প্রাইভেটকার, বৈদেশিক মুদ্রা, পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে গতকাল রোববার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। এ সময় শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর পরিবারের সদস্যদের।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ঢাকা–১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তালেবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেটসহ অস্ত্র ও গুলি রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ মার্কিন ডলারের নোট, ৪টি ২০ ডলারের নোট, ১টি ৫ ডলারের নোট, ১টি ১ ডলারের নোট, ৪১টি ১০০০ থাইবাথ নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ২টি ৫০০ থাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ৩টি ৫০ থাইবাথ নোট, ২০টি ৫০০ দিরহামের নোট, ১টি ১০০ দিরহামের নোট, ১টি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দিরহামের নোট, ২টি ৫ দিরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গাপুরি ডলারের নোট, ১টি ২ সিঙ্গাপুরি ডলারের নোট, ১টি ১০০ রিয়ালের নোট, ২টি ৫০ রিয়ালের নোট, ২টি ১০ রিয়ালের নোট, ৩টি ৫ রিয়ালের নোট, ১টি ১ রিয়ালের নোট, ১টি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ শত রুপির নোট, ১টি ২০০ শত রুপির নোট, ৫টি ১০০ শত রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট, ৬টি ১০ রুপির নোট, ৩টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট (যেগুলোর সামনে ও পেছনে ইংরেজিতে পুলিশ লেখা) ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021 ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিসি তালেবুর রহমান বলেন, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো পলাতক ঢাকা–১৮–এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেপ্তারকৃতরা গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করতেন।
তিনি বলেন, যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিরা জানান, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর পরিবারের সদস্যদের।
এদিকে অভিযানকালে উপস্থিত থাকা সেনাবাহিনীর সদস্য ও পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়েছে।

প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
১ ঘণ্টা আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাট মেঘনা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে ঘাটের একটি অংশ নদীতে ধসে পড়েছে। এখন ভাঙছে মূল বাজারের অংশ। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।
৩ ঘণ্টা আগে
চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৩ ঘণ্টা আগে