
রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যাটারি-টায়ারের দোকান থেকে গত রোববার রাতে নগদ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ব্যবসায়ী মো. শাহিন গতকাল সোমবার থানায় মামলা করতে গেলেও দুই দিনেও তা রেকর্ড হয়নি।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোর চক্রের সদস্যরা একটি ট্রাক নিয়ে এসে দোকানের সামনে রাখেন। এরপর মালামাল ওই ট্রাকেই তুলে নেন। এ ঘটনার সময় একটি পিকআপ ওই ট্রাকের পাশ দিয়ে বিপরীত দিকে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিটিভিতে দৃশ্যমান পিকআপটি পুলিশের টহল গাড়ি। ঘটনার পর পুলিশকে ফোন করা হলে ওই গাড়িতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
চুরির ঘটনা পুলিশের চোখে না পড়ার বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, টহল দলটি যে সময়ে ছিল, তখন ট্রাকটি ওখানে পার্কিং করে রাখা হয়েছে। চুরি হচ্ছে, তা তখন মনে হয়নি। কিন্তু পরে এসে ভুক্তভোগী অভিযোগ করেছেন, ১৭ লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে।
মামলার বিষয়ে ওসি বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি আমার নজরে ছিল না। মামলা রেকর্ডের কাজ চলছে। এ ছাড়া ট্রাকটি শনাক্তে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’
এদিকে অভিযোগে ব্যবসায়ী শাহিন উল্লেখ করেন, ‘অন্যান্য দিনের মতো গত রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। এরপর রাত ২টায় চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভিতে ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। এই সময়ে দোকান থেকে ৮ লাখ ৮০ হাজার টাকার আইপিএস ব্যাটারি, অটোরিকশার ব্যাটারিসহ ১৫ থেকে ১৬ লাখ টাকার মালামাল এবং অনুমানিক ২ লাখ ২০ হাজার নগদ টাকা চুরি হয়। ৫ থেকে ৬ জন লোক একটি ট্রাক নিয়ে চুরি করতে আসেন। এ সময় পাশের ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজের লোক চোরদের ধাওয়া দেন। তখন তাঁরা ট্রাকের নম্বরটি দেখতে সক্ষম হন। ট্রাকের ছবি অপর একটি সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া গেছে।’

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
১ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
২ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে