সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক সহকারী নির্বাহী প্রকৌশলী শামসুল হক ও তাঁর স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থাটির উপপরিচালক জেসমিন আক্তার জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ পৃথক দুটি মামলা দায়ের করেন।
দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। মামলায় শামসুল হকের বিরুদ্ধে ৩৯ লাখ ২০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপন রেখে ভোগ দখলের অভিযোগ আনা হয়। অপর মামলায় তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্র জানা যায়, আসামি শামসুল হক ১৯৮৪ সালে রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পদোন্নতি পেয়ে সর্বশেষ সহকারী নির্বাহী প্রকৌশলী হন। ২০১৯ সালের মার্চে শামসুল হক অবসরে যান। এর আগেই দুদকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকালে এই রেল কর্মকর্তা সংস্থাটির কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দেন। তাতে ৩৯ লাখ ২০ হাজার ৭১৯ টাকা মূল্যের সম্পদ মিথ্যা ঘোষণা দিয়ে তা ভোগ দখল করেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়। যা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে শামসুল হকের স্ত্রী শাহীন আক্তারের মামলায় বলা হয়, অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ২০ জুন অনুসন্ধানকারী কর্মকর্তা সম্পদের নোটিশ জারি করেন। নোটিশের জবাবে শাহীন আক্তার ১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার টাকা মূল্যের সম্পদের ঘোষণা দেন। কিন্তু তার রেকর্ডপত্র যাচাইকালে দেখা যায়, ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া ১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার ৬৩৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে বেরিয়ে আসে। যা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে