Ajker Patrika

শাহজাহানপুরে বিএনপি কার্যালয়ের পাশে ৬টি তাজা ককটেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১: ৪৩
শাহজাহানপুরে বিএনপি কার্যালয়ের পাশে ৬টি তাজা ককটেল
রাজধানীর উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় এলাকা থেকে উদ্ধার হওয়া ছয়টি তাজা ককটেল। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশে ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১টা ১০ মিনিটে এক পথচারী ঝিলপাড় এলাকায় পরিত্যক্ত একটি বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি এসআরবি-৩-কে জানান। খবর পেয়ে এসআরবি-৩-এর একটি দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, ককটেলগুলো সেখানে কারা ও কী উদ্দেশ্যে রেখেছিল, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান বলেন, সন্দেহজনক কোনো পরিত্যক্ত ব্যাগ, বস্তা বা কার্টন দেখতে পেলে তাতে হাত না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ রইল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত