
ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের পরনে থাকা কাপড় ছিঁড়ে ফেলা হয়। আজ মঙ্গলবার রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে রমনা থানায় হস্তান্তর করা হয়।
রমনা থানা-পুলিশ জানায়, অভিনেতা সিদ্দিকুর রহমানকে কিছু লোক ধরে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে।
আজ বিকেলে সিদ্দিকুরকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ছয়-সাতজন লোক সিদ্দিকুর রহমানকে ধরে ফুটপাত দিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর পরনে থাকা কাপড় ছেঁড়া দেখা যায়। এ সময় তাঁকে মারধর করা হয়।
ভিডিওতে শোনা যায়, সিদ্দিক আওয়ামী লীগের দোসর। বৈষম্যবিরোধী আন্দোলনে সে সরাসরি ছাত্রদের বিপক্ষে ছিল। তাঁকে আইনের হাতে তুলে দেওয়া হবে। সিদ্দিককে থানায় সোপর্দ করা হবে। সিদ্দিক ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। অভিনেতা আর যা-ই হোক, আওয়ামী লীগের দোসরদের বাংলার জমিনে বিচার হবেই। আওয়ামী লীগের আস্তানা এই বাংলার মাটিতে হবে না।
সিদ্দিকুর রহমান অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে তিনি তা পাননি।
আরও খবর পড়ুন:

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম অন্য পাঁচ সদস্যকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি পরিদর্শন করে।
৪ মিনিট আগে
শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, খালেক সরদারের তিন ছেলে খলিল সরদার, সহিদ সরদার ও আলাউদ্দিন সরদার। জীবিত অবস্থায় খালেক সরদার একটি গ্রামীণ টাওয়ার নির্মাণের জন্য জমি দেন। ওই টাওয়ারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর এককালীন টাকা দেয়।
২ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে