
খালেদা জিয়াকে জামিন দেওয়া হলেও তিনি পল্টনে যেতে পারবেন না। এভাবে জামিন দেওয়াকে অর্থহীন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে আজ রোববার এ কথা বলেন জাফরুল্লাহ। শেরেবাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মান সাহেবের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ করতে চট্টগ্রামে যেতে পারলে, খালেদা জিয়া পল্টনে যেতে পারবে না কেন? তাঁকে তো জামিন দিয়েছেন। আমি কোথায় মিটিং করব সেটা আমার ব্যাপার।’
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এবার আপনি যা-ই করেন, দিনের ভোট আর রাতে করতে পারবেন না। ইভিএম দিয়ে প্রতারণা চলবে না।’ প্রতিহিংসার রাজনীতি এমনকি নির্বাচনে জিতলেও বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
দুই দলের টাকার উৎস সম্পর্কে জানতে চেয়ে জাফরুল্লাহ বলেন, ‘আজকে পত্র-পত্রিকার শিরোনামে দেখলাম বিএনপির টাকার উৎস কী। এখন আমরা প্রশ্ন—তাহলে আওয়ামী লীগের টাকার উৎস কী? দুই দলের টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া উচিত।’
বাংলাদেশ আজকে পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে উল্লেখ করে জাফরুল্লাহ পুলিশের উদ্দেশে বলেন, ‘পুলিশ ভাইদের বলি, আপনারা এতটা খাদেম হয়েন না। চাকরি যাচ্ছে। যারাই একটু সঠিক পথে থাকার চেষ্টা করছে, তারাই বরখাস্ত হচ্ছে।’
শেরেবাংলা এ কে ফজলুল হককে এখন আর স্মরণ করা হয় না মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন বলেই বাঙালি লেখা-পড়ার সুযোগ পেয়েছে। কৃষকেরা করমুক্ত হয়েছেন। তাঁর পরে এ এস এম সোলায়মান কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন।’
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক পার্টির সভাপতি মো. সিরাজুল হক।

দুর্গম সীমান্তবর্তী এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ওআরএসের (খাবার স্যালাইন) সংকট দেখা দিয়েছে। বড় মদক বাজারের দুটি ছোট ফার্মেসিতে ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আবাসিক কোয়ার্টার থেকে অত্যন্ত বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম আচার্যের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়...
২৫ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তামীম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন...
১ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। কোথাও রাস্তা ভেঙে পড়ছে কৃষিজমিতে। ঝুঁকিতে রয়েছে প্রায় চার কিলোমিটার লোনা পানির বেড়িবাঁধ। স্বাভাবিক জোয়ারেই প্লাবিত হচ্ছে ছয়-সাতটি গ্রাম। অপরিকল্পিত খাল খননের ফলে দীর্ঘ পাঁচ কিলোমিটার জনবসতিপূর্ণ এলাকায় মানুষের দুর্ভোগ...
১ ঘণ্টা আগে