
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি প্রধান হারুন অর রশিদ আজ বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হারুন অর রশিদ বলেন, ‘বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, ফারদিন আত্মহত্যা করতে পারেন।’ সন্ধ্যা ছয়টার পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।
নিখোঁজের ৩ দিন পর গত ৭ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের অর্ধগলিত মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।
এদিকে, আজ বুধবার বিকেলে র্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়—বুয়েট ছাত্র ফারদিন মৃত্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং অগ্রগতি পেয়েছে র্যাব। এরপরেই ডিবির পক্ষ থেকে আত্মহত্যার খবর জানানো হলো।
পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে র্যাব থেকে জানানো হয়, কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যু সংক্রান্তে প্রেস ব্রিফিং করবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
যদিও ফারদিন নূর পরশের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। মাথায় ও বুকের পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়।
নভেম্বরের ১৭ তারিখ ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মশিউর রহমানের কাছে। ময়নাতদন্ত করেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ।
সিভিল সার্জন এএফএম মশিউর রহমান বলেন, ‘ফারদিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর বুকের দুপাশে দুই-তিনটি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন আমরা পেয়েছি। পাশাপাশি তাঁর মাথায় চার-পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
৮ মিনিট আগে
রংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১০ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ইউনিয়ন ব্যাংকের ২২ কোটি টাকার খেলাপি ঋণ এবং ওয়াসার অধিগ্রহণ করা জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, তাঁকে চেয়ারম্যান নিয়োগে আইনের ৭(১) ধারা অনুসরণ হয়নি।
১২ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট (খাদ্য বিক্রয়ের গাড়ি) বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত
৩২ মিনিট আগে