প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটি ও বৌদ্ধধর্মাবলম্বীদের নিরাপত্তার দাবিসহ কয়েক দফা দাবি জানিয়েছে ‘বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি’। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আজ শনিবার এই কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোকে চেয়ারম্যান এবং বৌদ্ধনেতা ও মানবাধিকার কর্মী অশোক বড়ুয়াকে সদস্যসচিব মনোনীত করে সংগঠনটির একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব বৌদ্ধ নাগরিকদের একটিমাত্র প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য বৌদ্ধদের চার শীর্ষ সংগঠন—বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক মোর্চা গঠিত হয়েছে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ‘বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি’র সদস্যসচিব অশোক বড়ুয়া। তিনি বলেন, ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বরে রামু, উখিয়া, কক্সবাজার ও পটিয়ায় ২৫টি প্রাচীন বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, লুটপাট হয়েছিল। সে সঙ্গে বৌদ্ধদের ৫০টি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হলেও তার বিচার আজও হয়নি।
অশোক বড়ুয়া আরও বলেন, ‘সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, শঙ্কিত এবং মর্মাহত। আমরা এর নিন্দা জানাই। সরকারের কাছে দোষীদের শান্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করি।’
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের বৌদ্ধ জনসাধারণের জানমালের সুরক্ষাসহ প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটির দাবি জানান সংগঠনটির নেতারা।

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
২১ মিনিট আগে
একটি পিকআপ ভ্যান মতলব দক্ষিণের দিকে যাচ্ছিল। পিকআপটি মতলব ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকের পাশের আসনে থাকা অহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে।
২৭ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে বাসায় ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় cআদালতের অভিযানে তাঁকে এ জরিমানা করা হয়।
৪০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) দিতে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মাস্টারের (৮৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে