
যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে দেশে মাদক ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘মাদকের লাগাম টেনে ধরতে না পারলে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন। ‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মাদকের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানবিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশার কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মানুষের দুঃখ-কষ্টকে গুরুত্ব দিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলার ক্রাইম অপস ও ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কাউট শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় টুটুল শেখ (৬০) ও খালিদ হাসান (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বলিদহে তেলবাহী লরি ও পিকআপের সংঘর্ষে টুটুল শেখ এবং দুপুরে উল্লাপাড়ার বাখুয়া ওয়াপদা এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খালিদ হাসান নিহত হন।
৫ মিনিট আগে
মৌলভীবাজারের জুড়ী নদী থেকে আবুল কালাম বুলুচাঁন (৪০) নামের এক সিএনজি অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই এলাকায় জুড়ী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
মিছিলের নেতৃত্ব দেন আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল ও মানববন্ধনের খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিপু হাসান ও মিরাজকে আটক করে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে শিশুহত্যার বিচারের দাবিতে মিছিল করা হয়...
৯ মিনিট আগে
নাটোরের লালপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে আব্দুল্লাহ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের শিমুলতলা পুলিশ চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে