
ছাত্রদল নেতার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমের কারাগারে যাওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, ‘তিনি আওয়ামী লীগের লোক হলে শেষ বয়সে এসে এত অপমান নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হতো না।’
আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ওই পোস্টে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারা বেগম আমার ক্লায়েন্ট ছিলেন। উনাকে ভিসি মিজান সাহেব শান্তিতে কাজ করতে দেননি। মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অবসরের জন্য দুই বছর অধিক সময় পেলেও উনাকে সেই সুযোগ না দিয়ে বিদায় করা হয়। মামলা চলমান থাকাবস্থায় উনার স্বামী মৃত্যুবরণ করেন। তিনি আর্থিক কষ্টে ছিলেন এবং পেনশনের টাকার জন্য পরে আমাকে হাইকোর্টের মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। আজ উনি হত্যা মামলায় কারাগারে গেলেন! অবাক হলাম। তিনি আওয়ামী লীগের লোক হলে শেষ বয়সে এসে এত অপমান নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হতো না।
এসব বন্ধ হবে না। আমরাও পরিবর্তন হব না। সীমাহীন অপরাধবোধ হচ্ছে।

আশুলিয়ার জামগড়ায় প্রীটি কম্পোজিং লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে আনা গ্যাস কারখানায় ব্যবহার করা হতো। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
৫ মিনিট আগে
গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২ মিনিট আগে
চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ মিনিট আগে
খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
১ ঘণ্টা আগে