
বিশিষ্ট ব্যবসায়ী ও চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে মাদক আইনের মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শান্তা আক্তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার গুলশান থানার পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ সময় তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু আইনজীবীরা জামিনের শুনানি না করে রোববার শুনানির তারিখ ধার্য করার অনুরোধ করেন। আদালত রোববার শুনানির দিন ধার্য করে বোতল চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে গুলশানের পিংক সিটির পেছনে ১০৭ নম্বর রোডের ফিরোজা গার্ডেন নামে একটি বাড়ি থেকে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর বাসা থেকে দুই নারীকে আটক করা হয়। এ ছাড়া বাসার শয়নকক্ষ থেকে থেকে ১২ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল ব্যবহৃত বিদেশি মদ ও সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। বুধবার গুলশান থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় গুলশান থানায় র্যাব-১০-এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তবে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি। তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শামীম হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
অন্যদিকে সোহেল চৌধুরী হত্যা মামলায় বোতল চৌধুরী হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। প্রায় ২৩ বছর ধরে মামলার কার্যক্রম বন্ধ থাকার পর গত ২০ মার্চ আবার মামলার কার্যক্রম শুরু হয়। ২৮ মার্চ এই মামলার অন্যতম আসামি বোতল চৌধুরী কোনো রকম পদক্ষেপ ছাড়াই ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকেন। ওই দিন ট্রাইব্যুনাল বোতল চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর তিনি গুলশানের ওই বাসায় আত্মগোপন করেন।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। ঘটনার পর সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও বোতল চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বাদানুবাদই এ হত্যার নেপথ্য কারণ বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়। খুনিদের সঙ্গে সমন্বয় সাধন করেছিলেন বোতল চৌধুরী।
গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও এই মামলায় এখনো বোতল চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৬ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৭ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৮ ঘণ্টা আগে