
মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে করে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আজ বুধবার বেলা ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেলা ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহনশ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে অনেকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছায়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, মালিকপক্ষ তাঁদের শ্রমের ন্যায্যমূল্য দেয় না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসে মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কেটে নেয়। আবার সবার যাতে বেতন বৃদ্ধির দাবি তোলা না হয়, সে জন্য কিছু শ্রমিককে টাকা দিয়ে হাত করার চেষ্টা করে।
শ্রমিকদের অভিযোগ, এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন মালিকপক্ষকে ২১ এপ্রিলের মধ্যে সমস্যা সমাধান করতে বলেছে। এ কারণে শ্রমিকেরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন।
শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাঁদের বেতনকাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’

এ বিষয়ে চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির ব্যবস্থাপক ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ডিঙাপোতা হাওরের বুক চিরে একসময় নীরবে বয়ে চলত একটি নদ। নাম দেওরাজান। আজ সেই নদের বুকে আর ঢেউ খেলে না, পানির কলকল ধ্বনিও শোনা যায় না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারের পূর্বপাশে দাঁড়িয়ে নদটির দিকে তাকালে এখন চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর।
৪৩ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলায় আসন ২৪টি। এগুলোর মধ্যে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ। বাকি ২৩টি আসনে জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রচার।
১ ঘণ্টা আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
১ ঘণ্টা আগে