
যশোরের অভয়নগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে হিন্দু মেয়ে নিখোঁজ ও ধর্ম অবমাননার কথা বলে হিন্দুদের গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। হিন্দুদের নিরাপদ ও নির্যাতনকারীদের শাস্তি না দিলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, সহ সভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল, তপন হালদার জগন্নাথ হালদার, সুনীল কর্মকার, নিউটন অধিকারী, যুগ্ম মহাসচিব সমীর সরকার, মহিলা সম্পাদিকা বিশ্বাস মৃদুলা, জাতীয় হিন্দু যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী পংকজ হালদার ও সভাপতি প্রদীপ কান্তি দে প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলার মধ্য দিয়ে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি হয়েছে। কথিত ধর্ম অবমাননার অভিযোগে গুজব ছড়িয়ে সাম্প্রতিককালে টাঙ্গাইলের সখীপুরের শংকর সাহার বাড়িতে হামলা ও লুট, দিনাজপুরে শিক্ষক উপেন্দ্র নাথ রায় গ্রেপ্তার, সবুজ দাসকে গ্রেপ্তারের চেষ্টাসহ নানান জায়গায় নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। যশোরের অভয়নগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
তাঁরা আরও বলেন, বিভিন্ন অরাজকতা দেখার জন্য দেশ স্বাধীন হয়নি। হিন্দু সম্প্রদায় আজ নিজের দেশে, নিজের জন্মভূমিতে মর্যাদার সঙ্গে থাকতে পারছে না। সব সময় ভয় ও উৎকণ্ঠা নিয়ে থাকতে হচ্ছে। এসব ঘটনায় সরকার এখনো দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। দেশে এখনো বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান। বিচার না হওয়ার কারণে হিন্দুদের ওপর বারবার নির্যাতন চালিয়ে যাওয়া হচ্ছে। এসবের কারণে আজ দেশ স্বাধীন হয়নি।
বক্তারা বলেন, এই সরকার আমাদের আশ্বাস দিয়েছিল সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। অথচ এটি মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন তো করাই হয়নি; বরং অনিরাপদে সবচেয়ে বেশি হিন্দুরা। অনতিবিলম্বে সরকারি সহায়তায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করে হিন্দুদের ওপর নির্যাতনকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বিক্ষোভ সমাবেশে সম্মিলিত সনাতন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৯ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৩ মিনিট আগে