
সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশে পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার বেলা দেড়টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার মো. শরিফের মালিকানাধীন টিনশেড ঝুটের গুদামে আগুন লাগে। ১টা ৪০-এ খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দেয়। আগুনের তীব্রতায় পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় ৩টা ১৫-এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৪-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আশপাশে পানি না থাকায় কাজ করতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে আগুনের লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৫ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৬ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
৬ ঘণ্টা আগে