
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব দাখিল করেছে। এখন প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তী সময়ে আর্থিক প্রস্তাব মূল্যায়নের পর দর-কষাকষি বা সমঝোতা সম্পন্ন করা হবে। প্রস্তাবটি নির্ধারিত প্রক্রিয়ায় মূল্যায়নের শেষে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বেবিচক।
আজ মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাপানি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি জমা দেন। এ সময় বেবিচকের অন্যান্য সদস্য ও জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বেবিচক সূত্রে জানা গেছে, জাপানি প্রতিষ্ঠানটি পৃথকভাবে কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাব দুটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফপি ইভালিয়েশন কমিটি মূল্যায়ন করবে।
মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথমে জাপানি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাব যাচাই করা হবে। কারিগরি মূল্যায়ন শেষে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
সফলভাবে দর-কষাকষি শেষ হওয়ার পর নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বেবিচক।
মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকায় একটি আখখেত থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি নিখোঁজ অটো ভ্যানচালক ফরিদ হোসেনের মরদেহের অবশিষ্টাংশ হতে পারে। পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা এবং ময়নাতদন্ত করা হচ্ছে।
২ মিনিট আগে
খুলনায় পুলিশি হয়রানি এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে ট্যাংকলরি রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে ফুলতলা থেকে পথের বাজার পর্যন্ত এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন, কেনাবেচার দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং নৌকার সর্দারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ মিনিট আগে
নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে একটি মুড়ির মিলকে আরও অর্থদণ্ড করা হয়।
৮ মিনিট আগে