সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এবং আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে শুরু হয়ে কদম ফোয়ারা ও জাতীয় ঈদগাহ মায়দানের সামনের সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে আবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এসে তা শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট বারে পুলিশ ঢুকিয়ে তারা ভোট ডাকাতি করেছে। ভবিষ্যতে তারা বিচার বিভাগ ডাকাতি করবে। সুতরাং প্রধান বিচারপতিকে পুলিশি হামলার বিচার করতে হবে। সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন হয়নি। সুপ্রিম কোর্ট বারে নতুন করে নির্বাচন দিতে হবে। অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আন্দোলন চলবে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অবিলম্বে সুপ্রিম কোর্ট বারে নির্বাচন দিতে হবে। আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ রাস্তায় নেমেছে, আর রাস্তা থেকে উঠবে না।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে