
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সিগঞ্জের দুই উপজেলার অন্তত ১৫টি গ্রামে আজ রোববার উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকালে গ্রামগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদরের শিলই ইউনিয়নের উত্তরকান্দি ও মাঝিবাড়ি ঈদগাহে জাহাগিরিয়া মাঠে সকাল ৯টার অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এতে স্থানীয় শতাধিক ব্যক্তি অংশ নেন।
জাহাগীর তরিকার অনুসারীরা বলছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করছেন তাঁরা।
এ ছাড়া জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের কয়েকটি পরিবার ঈদ উদ্যাপন করেছে। সকালে ঈদের নামাজ আদায় করেন।

মুঠোফোনের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার বাসিন্দা অভিযুক্ত ওই যুবকের পরিচয় হয়। পরিবার বিষয়টি টের পেয়ে নিষেধ করলে ওই যুবক কিশোরীকে নানা প্রলোভন দেখাতে থাকেন। একপর্যায়ে কিশোরীকে বুঝিয়ে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এবং বলেন তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
৭ মিনিট আগে
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
৯ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই স্থায়ী প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ৮০ টি বিদ্যালয়ে নেই নৈশপ্রহরী-কাম-দপ্তরি। সেই সঙ্গে তিনজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও আছেন দুজন।
১৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে গরু-ছাগলের হাট বসানোর অভিযোগে তালুকান্দি বাজারের ইজারাদার ফারুক মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। তিন কর্মদিবসের মধ্যে জবাব না দিলে ইজারা বাতিলসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
১৬ মিনিট আগে