রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শ্যামলী সিনেমা হলের পাশে রুপায়ন শেলটেক নামের একটি ২০ তলা ভবনের সপ্তম তলায় আগুনের এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্যামলী সিনেমা হলের পাশে রূপায়ন শেলটেক নামের একটি ২০ তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
ভবনটির নিচে মার্কেট ও দোকান রয়েছে। চতুর্থ ও পঞ্চম তলায় দুটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ওপরের দিকে আবাসিক।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের বেগ কমে এসেছে। তবে ভেতরে ধোঁয়া আটকে গেছে। আবাসিক ভবন থেকে অনেককে নিরাপদ স্থানে নামিয়ে আনা হচ্ছে।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৩ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৩ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৪ ঘণ্টা আগে