
রাজধানীর চকবাজার থানার নাশকতার এক মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চকবাজার থানার যুবদলের সদস্য আজিজুর রহমান সজিবকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আজ জামিনের আবেদন করেন সজিব। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর আইনজীবী মো. রফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
২০১৮ সালের চকবাজার থানার নাশকতার এই মামলায় ২০২৩ সালের নভেম্বরে ২২ মাসের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।
চকবাজার থানা-পুলিশ নাশকতার অভিযোগে ২০১৮ সালে মামলাটি দায়ের করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে আদালত এই যুবদল নেতা ছাড়াও অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
উল্লেখ্য, আজিজুর রহমান সজিবের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৮টি নাশকতার মামলা দেওয়া হয়। ওই আমলে কয়েকবার গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছিল সজিবকে।

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা এই রিট দায়ের করেন।
১৬ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বজলু (৫০) নামের এক সেন্টারিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
৩২ মিনিট আগে
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের প্রথম দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৫০৯টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মিরপুরের বাগানবাড়ি বস্তির ১১৭টি পরিবার এবং ওলিমিয়ার টেক বস্তির ৩৯২টি পরিবার।
৪২ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এনায়েত ও নিগার সুলতানার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে