
রাজধানীর ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাদ্দাম মিয়া (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডেমরা ব্রিজের ঢালে এ ঘটনার পর ওই দিন রাতেই ডেমরা থানায় অপমৃত্যুর মামলা করেন সাদ্দামের বড় ভাই মনির হোসেন।
নিহত সাদ্দাম তিন বছর ধরে ঢাকার বিজয়নগরে এসএসবি গ্লোবাল ওভারসিজ লিমিটেড কোম্পানিতে চাকরি করে আসছিলেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মাসাব এলাকার আব্দুল লতিফের ছেলে।
আজ শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা।
ওসি বলেন, প্রতিদিনের মতো তিনি রূপগঞ্জ থেকে অফিসের উদ্দেশে ঢাকায় যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। ডেমরা ব্রিজের ঢালে পৌঁছার পর কাভার্ড ভ্যানটি পেছন থেকে সাদ্দামের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন তিনি। লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় ট্রপিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে গুরুতর অবস্থায় ঢামেকে নিয়ে গেলে বেলা দেড়টার দিকে চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

রান্না করার সময় গরুর মাংসের রং উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার সেই নজিরবিহীন ও রহস্যময় ঘটনার জট অবশেষে খুলেছে। গত ২২ জুলাই খুলনার পাইকগাছায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরিতে সংগৃহীত মাংসের নমুনা পরীক্ষা করা হয়।
৩৩ মিনিট আগে
একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৭ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৮ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৮ ঘণ্টা আগে