
কারিগরি প্রশিক্ষণের জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সোমা হোড় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, তানভীর আহমেদ ২০০৪ সালে ১১ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পেয়েছিলেন। ৩৮টি পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল—কোন অনুমোদিত শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস এবং বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল/অটোমোটিভ ট্রেড ও কারিগরি বৃত্তিমূলক ২য় পর্ব পাশ।
আবেদন ও পরীক্ষার পর উত্তীর্ণ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মেধা তালিকার ক্রমানুসারে মোট ১৩ জনের নাম সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ১ ডিসেম্বর আসামী তানভীর আহমেদ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিআরটিএতে যোগদান করেন। কিন্তু অভিযোগ অনুসন্ধান পর্যায়ে চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অটোমোবাইল/অটোমোটিভ ট্রেড ও কারিগরি বৃত্তিমূলক ১ম ও ২য় পর্ব পাশের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ ওই সার্টিফিকেট ওই কলেজ থেকে ইস্যু হয়নি লিখিতভাবে জানিয়েছে।
এজাহার আরও বলা হয়, অবৈধভাবে নিয়োগ নিয়ে তানভীর আহমেদ ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৫ লাখ ৩৫ হাজার ৯২ টাকা উত্তোলন করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তাঁর বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগরে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছিলেন হাকিম মিয়া। পরে ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে পায়নি।
১০ মিনিট আগে
প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে তাঁর কক্ষে ঢুকে মিন্টু চলমান একটি দরপত্র তাঁকে দেওয়ার দাবি জানান। দরপত্রটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা হয়েছে। নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে বলে তিনি
১৮ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরবাইক জব্দ করা হয়েছে।
২২ মিনিট আগে