
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান নির্মাণাধীন বিভিন্ন ভবনের লিফট কিনতে ফিনল্যান্ডে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। আগামীকাল শনিবার (৪ মে) ভোরে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেবে এ প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা।
রেজিস্ট্রার ভবনের তথ্য অনুযায়ী, প্রি–শিপমেন্ট ইনস্পেকশনের (পিএসআই) অংশ হিসেবে এ প্রতিনিধি দল ফিনল্যান্ড যাচ্ছেন। ফিনল্যান্ড যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ব্যয় বহন করবে না। ঠিকাদারের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ রয়েছে।
রেজিস্ট্রার ভবন আরও জানায়, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল) এই প্রকল্প নিয়েছে। প্রকল্পের অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে লিফট দেখাতে নিয়ে যাচ্ছে। লিফট দেখার পর তাঁরা সেখানে স্বাক্ষর করবেন, ঘটনাস্থলে যে লিফট দেখবেন সেই লিফটই সরবরাহ করা হচ্ছে কিনা, নাকি নকল কোনো পণ্য দেওয়া হয়েছে তা পরবর্তী সময়ে যাচাই করবেন।
বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন একাডেমিক ভবন, হলসহ বিভিন্ন ভবনের জন্য ১৭টি লিফট কেনার জন্য এ প্রতিনিধি দল যাচ্ছে।
উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের ছুটি মঞ্জুরের চিঠি থেকে জানা গেছে, চলতি ২ থেকে ৯ তারিখ পর্যন্ত ৮ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোনো আর্থিক খরচ বহন করবে না।
ঢাবির রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১১ সালে জারিকৃত এক স্মারকের ক্ষমতাবলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০২২ সালের ২৪ নভেম্বর এক পত্রের পরিপ্রেক্ষিতে উপাচার্য আপনাকে (উপ–উপাচার্য) বিদেশ গমনের অনুমতি দিয়েছেন। আপনাকে আরও জানানো যাচ্ছে যে, আপনার বিদেশে অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রো–ভাইস চ্যান্সেলরের (শিক্ষা) দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার আজকের পত্রিকাকে বলেন, ফিনল্যান্ডে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কোনো খরচ বহন করছে না।

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৬ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে