আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা, বাকি আর ছয় দিন। এই ঈদে কোরবানি উপলক্ষে রাজধানী ঢাকার বেশ কিছু জায়গায় বসবে পশুর হাট। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে এবার ১৯টি স্থানে বসছে অস্থায়ী পশুর হাট।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় রয়েছে ৯টি এবং উত্তর সিটিতে ১০টি। ইতিমধ্যে উভয় সিটি করপোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।
দক্ষিণ সিটি করপোরেশন এলাকার যেসব স্থানে অস্থায়ী এসব পশুর হাটে বসবে, সেগুলো হলো—ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। এ ছাড়া উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গায় হাট বসবে।
অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের একটি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে রয়েছে—বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরস্থিত ব্লক ই, এফ, জি, এইচ পর্যন্ত (সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা), দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) পশুর হাট, মোহাম্মদপুরের বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদিপশুর হাট (স্থায়ী হাট), মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সেকশনের (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া ব্যাপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁপাড়া উত্তর পার্শ্বে জামালপুর প্রপার্টিজের খালি জায়গায় হাট বসবে।

গতকাল বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানাধীন শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসের পাশের শয়নকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ছয় ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সূর্যের হাসি নেটওয়ার্কের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) পিকেএস সংস্থার পক্ষে যশোরের চাঁচড়া ডালমিল শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মামলাটি করেন। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম...
২৬ মিনিট আগে
বিশ্ববিদ্যালয়ে পরিবহন খাতে ইউজিসি থেকে আনা ৪ কোটি টাকার বরাদ্দ বাস্তবায়ন আটকে থাকার অভিযোগে সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। এরই মধ্যে তারা চলমান সিন্ডিকেট সভাকক্ষে ঢুকে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় ওয়াই-ফাই লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সুমন তালুকদার (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুড়ারঘাট ১ নম্বর গলির একটি সাততলা ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে