করোনার নতুন ওমিক্রন ধরন শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছেন। তাঁদের সবার মোবাইল বন্ধ করে রাখায় যোগাযোগ করা যাচ্ছে না। ভুল ঠিকানা দেওয়ায় তাঁদের খোঁজও মিলছে না। এমন পরিস্থিতিতে তাঁদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ২৪০ জন মানুষ এসেছেন। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয় সকলের মোবাইল বন্ধ করে রেখেছেন। তাঁদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলতে হয়েছে। তাঁরা ঠিকানাটাও ভুল দিয়েছে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সব জেলা কমিটিগুলোকে চিঠি দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক সে বিষয়ে সব ইউনিয়নে জানানো হবে। নতুন করে কোনো অনুষ্ঠান গ্রামগঞ্জে বা উপজেলায় না করতে দেওয়া হয় সেদিকেও আমরা পরামর্শ দেব। বিদেশ থেকে যদি কেউ আসে তাঁরা যদি সরাসরি তাঁদের বাড়িতে না যায় সেদিকও মনিটরিংয়ে রাখা হবে। মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের তাঁদের করণীয় নিয়েও নির্দেশনা দেওয়া হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
৫ মিনিট আগে
বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি। পুকুরটি সিটি করপোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে...
৬ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল।
৯ মিনিট আগে
প্রয়োজনীয় গঠনতান্ত্রিক সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালে
১২ মিনিট আগে