
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র ও যুব সম্প্রদায়কে ভাষা আন্দোলনে সম্পৃক্ত করেন। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। এর মধ্য দিয়েই ১৯৫২ সালে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা। আন্দোলন সংগ্রামে বাঙালিদের প্রথম বিজয় ছিল এটা।’
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন প্রতিমন্ত্রী। রাজধানীর দোয়েল চত্বরে শিশু একাডেমির সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার পঞ্চাশ বছরেও সাম্প্রদায়িক শক্তি ও স্বাধীনতা বিরোধীরা সক্রিয় আছে বলে জানান প্রতিমন্ত্রী ইন্দিরা। নতুন প্রজন্মকে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান প্রমুখ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে শিশু একাডেমির আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করেন। এ সময় শিশু একাডেমির শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে।

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদক, চুরি, ডাকাতিসহ ১০ মামলার আসামি আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মক
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তাসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে আদালতে মামলার শুনানির সময় এজলাসের সামনে বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইলিয়াস হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। সোমবার (৫ অক্টোবর) রাতে নগরের বায়েজিদ থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে