Ajker Patrika

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ০১
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন। ছবি: আজকের পত্রিকা

কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এক খুদে বার্তায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বার্তায় আরও জানা যায়, আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা কারণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত