
রাজস্ব আয় এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ নির্ধারিত সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেয়নি টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভিএএস) সার্টিফিকেটধারী ৫৮টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে ৭ দিনের (১৪ জুলাই) মধ্যে যাবতীয় বকেয়া পরিশোধ করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। গত ৭ জুলাই বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, বিটিআরসির ইস্যু করা টিভিএএস গাইডলাইন অনুযায়ী টিভিএএস সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে মোট অর্জিত রাজস্বের ৫ দশমিক ৫ শতাংশ হারে রেভিনিউ শেয়ারিং এবং ১ শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা ফি বিটিআরসিতে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু ৫৮টি প্রতিষ্ঠান এখনো এই অর্থ জমা দেয়নি। তাই এসব প্রতিষ্ঠানকে গাইডলাইনের মোতাবেক রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল চাঁদার সকল বকেয়া অর্থ প্রযোজ্য মূসক ও বিলম্ব ফিসহ পত্র জারির ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করাদের বিরুদ্ধে টিভিএএস রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায়...
৩৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮ ঘণ্টায় এবং উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা হলো, কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেও অপসারণে ব্যর্থ হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এই কর্মযজ্ঞ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
৭ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর সঠিক কারণ চার দিন পরও অজানা। তদন্ত কমিটির সংশ্লিষ্টদের ধারণা, বিশুদ্ধ বাতাস চলাচলের সুবিধাহীন কক্ষটিতে অক্সিজেনস্বল্পতায় এই ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে স্প্লিট এসি রয়েছে, যা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন।
৭ ঘণ্টা আগে