সড়ক ও রেলওয়ে বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রেল অ্যান্ড রোড রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দুই বছর মেয়াদি এ কমিটির সভাপতি মনোনীয়ত হয়েছেন বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজ ২৪ ডটকমের নিশাত বিজয়।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সিনিয়র সহ–সভাপতি নিজামুল হক বিপুল (ঢাকা প্রকাশ), সহ-সভাপতি পদে রাজন ভট্টাচার্য (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক সৌগত বসু (আজকের পত্রিকা)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক এখলাস হক (দৈনিক ইনকিলাব), কোষাধ্যক্ষ পদে সানমুন আহমেদ (দেশ রুপান্তর), দপ্তর সম্পাদক হাসান মেহেদী (ঢাকা টাইমস), প্রচার সম্পাদক নাজমুল হোসেন (মানবজমিন), নারী সম্পাদক রাজনীন ফারজানা (সারাবাংলা), প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক জুবায়ের আহমেদ (বাংলা ট্রিবিউন), প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান (দৈনিক সংবাদ), সাংস্কৃতিক সম্পাদক-জয়ন্ত কুমার সাহা (দৈনিক খবরের কাগজ), ক্রীড়া সম্পাদক নাহিদ সাব্বির (জাগোনিউজ) ও তথ্য-প্রযুক্তি সম্পাদক অভিজিৎ রায় (বার্তা ২৪)।
কার্যনির্বাহী সদস্য পদে মনোনীতরা হলেন—আশীষ কুমার দে (পাঠকের কণ্ঠ), জাহাঙ্গীর আলম (ইউএনবি), শাহজাহান স্বপন (এফএনএস), আবু জাকির (ডেইলি মেসেঞ্জার), এস কে রেজা পারভেজ (রাইজিংবিডি), কাজী মোবারক হোসেন (বিডিনিউজ ২৪. কম), আখতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন) জান্নাতুল ফেরদৌস লিন্ডা (জিটিভি) এবং এস এম রাসেল আহমেদ (দৈনিক পরিবর্তন সংবাদ)।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে