
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবদুল্লাহ আবু, তাঁর স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট মো. আবদুল্লাহ আবু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও ঢাকা জজ আদালতের বিভিন্ন বিচারকের সঙ্গে যোগসাজশ করে স্বর্ণ ব্যবসায়ী, মাদক কারবারি ও বিভিন্ন ভিআইপি আসামির জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করার ব্যবস্থা করেছেন। এসব করে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এই অভিযোগের অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। তাঁরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের ছয় নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১ মিনিট আগে
ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের নির্বাচনী মিছিলে অতর্কিত হামলা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনজন আহত হয়েছেন।
৩২ মিনিট আগে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের হাতে কাজ দাও, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা কখনো চলবে না। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে।’
৩৫ মিনিট আগে
ফরিদপুর সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর সাবরেজিস্ট্রার অফিসের সাবেক সাবরেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়া (৬০), তুলনাকারক মো. মেহেদী হাসান (৩৭),
৩৯ মিনিট আগে