
রাজধানীর বাড্ডা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে রিয়াজ শিকদার (৩৩) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাগর আহম্মেদ রয়েল (৩২) ও ওমর সানি রাব্বি (৩৫)।
উত্তর বাড্ডার পূর্বাচলের ৬ নম্বর লেন থেকে গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। পরে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর বাড্ডার পূর্বাচলের ৬ নম্বর লেনের স্বপনের ছেলে সাগর আহম্মেদ রয়েল ও একই এলাকার ওমর সানি রাব্বি।
অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মিরাজ শিকদার বাদী হয়ে গতকাল মধ্যরাতে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুজনসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে মিরাজ জানান, অপহরণকারীদের একজনের সঙ্গে কিছু দিন আগে তাঁর ছোট ভাইয়ের পরিচয় হয়। সেই সুবাদে পার্টটাইম চাকরি দেওয়ার কথা বলে ১২ ডিসেম্বর বাড্ডায় যান। সেখান থেকে ওই অপহরণকারী পূর্বাচলের ২৬ নম্বর লেনে নিয়ে যান। অতঃপর চাকরির ভাইভার কথা বলে একটি টিনশেড রুমে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অতঃপর মিরাজ শিকদার বিকাশের মাধ্যমে ১ হাজার ৯০০ টাকা দিলে অপহরণকারীরা রিয়াজকে মারধর করে ছেড়ে দেন।
এ বিষয়ে র্যাব-১-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণের টাকা আদায়ের পরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী যুবকও তাঁদের অপহরণের সঙ্গে জড়িত ছিলেন বলে শনাক্ত করেছেন। পরে তাঁদের বাড্ডা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে ডিএমপির বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন বলেন, ‘অপহরণের অভিযোগে র্যাব দুই আসামিকে ধরে থানায় হস্তান্তর করেছে। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ দাবি করে টাকা আদায়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পরে তাঁদের আজ আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু মারা গেছেন। আজ রোববার রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলায় পানির ট্যাংক বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই কর্মীর মধ্যে মারামারি হয়েছে। এ সময় ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারামারিতে মিজান শেখ (৬৫) নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
ফেনীতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে দেড় টন কয়লা, ৩০০ কেজি গমসহ একটি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে