Ajker Patrika

ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনি, হাসপাতালে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি ও ঢামেক প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১০: ১৯
ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনি, হাসপাতালে জবি শিক্ষার্থীর মৃত্যু

ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনিতে রাজু আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মারা গেছেন। আজ শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। রাজু আহমেদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। তিনি বলেন, আমরা রাজু আহমেদের মৃত্যুর খবর পেয়েছি। ছেলেটি আজই ঢাকায় এসেছিল। বিকেলে ঘুমের মধ্যে  হঠাৎ খিঁচুনি উঠলে অজ্ঞান হয়ে যায়। পরে বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। আমি এখন হাসপাতালে আছি। 

এদিকে রাজু আহমেদের অকালমৃত্যুতে পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই শিক্ষার্থীর বাড়ি পঞ্চগড় জেলায়। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত