
তালাক জালিয়াতি, আইন বহির্ভূত সম্পর্ক রোধে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। একই সঙ্গে অপরাধের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের জন্য সমান শাস্তির বিধান রেখে লিঙ্গনিরপেক্ষ আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে কর্মসূচি থেকে।
আজ বুধবার তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের দায়ের করা মামলায় রায় ঘোষণার আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই কর্মসূচির আয়োজন করে এইড ফর মেন ফাউন্ডেশন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাবিল তাঁর বক্তব্যে বলেন, তারা দীর্ঘদিন ধরে পুরুষের অধিকার নিয়ে কাজ করছেন। যেসব ক্ষেত্রে পুরুষেরা আইনি বৈষম্যের শিকার হচ্ছেন, সেসব বিষয়ে সংগঠনটি কাজ করে আসছে।
সাইফুল ইসলাম নাবিল বলেন, দণ্ডবিধির ৪৯৭ ধারায় ব্যভিচারের জন্য কেবল পুরুষের শাস্তির বিধান রয়েছে। নারীর ক্ষেত্রে কোনো শাস্তির বিধান নেই। অথচ পরকীয়া নারী ও পুরুষ উভয়ের মাধ্যমেই সংঘটিত হয়। তাই শাস্তির বিধানও উভয়ের জন্য সমান হওয়া উচিত।
এ কারণেই তারা লিঙ্গনিরপেক্ষ আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছেন।
সংগঠনের পক্ষ থেকে সাইফুল ইসলাম বলেন, তদন্ত সংস্থার প্রতিবেদনে নাসির ও তামিমার বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত তথ্যে জালিয়াতির বিষয় উঠে এসেছে। এ ছাড়া বহু প্রবাসী পুরুষ সংগঠনের কাছে অভিযোগ করেন যে, তাদের স্ত্রী যথাযথ আইনি প্রক্রিয়ায় বিবাহবিচ্ছেদ সম্পন্ন না করেই অন্যত্র বিয়ে করছেন, ফলে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
নাবিল বলেন, নাসির-তামিমার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভুক্তভোগী পুরুষেরা আইনের আশ্রয় নিতে উৎসাহিত হবেন।
মানববন্ধন কর্মসূচিতে এইড ফর মেন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশ নেন।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে