
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকিং চ্যানেলে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে সন্দেহজন ৪৩ কোটি টাকা লেনদেনর প্রমাণ পেয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া তাঁর চার মেয়ের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে দুদক।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক খাদ্যমন্ত্রীর নামে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি কর্মচারী ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট সাধন চন্দ্র মজুমদারের নিজ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৬৫টি হিসাবে মোট ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেন। যার মধ্যে ২৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ২৫৭ টাকা জমা ও ১৯ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ১১৮ উত্তোলন করেছেন। তিনি এই টাকা সন্দেহজনকভাবে হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করেছেন বলে জানায় দুদক।
মামলার এজাহারে বলা হয়, সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কাবেরী রানী মজুমদারে ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৭৩৬ টাকার, সোমা রানী মজুমদারের ২০ লাখ ৬০ হাজার ৩১৫ টাকার, কৃষ্ণা রানী মজুমদারের ২ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৪৩৯ টাকার ও তৃনা মজুমদারের নামে ৩ কোটি ২৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়।
এ ছাড়া তাদের নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভবনা রয়েছে বলেও মনে করে দুদক।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে