
নরসিংদীর রায়পুরায় জমিতে কাজের সময় মহিষের আক্রমণে আহত হন কৃষক দম্পতি গোলাপ মিয়া (৭০) ও তাঁর স্ত্রী শিরিয়া বেগম (৬০)। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে গোলাপ মিয়ার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্ত্রী শিরিয়া বেগম। তাঁর নিতম্বে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
কৃষক দম্পতির মেয়ে সাথী আক্তার আজকের পত্রিকাকে বলেন, আম্মার অবস্থাও খারাপ। আব্বার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ হাবিব আজকের পত্রিকাকে বলেন, মহিষের আক্রমণে আহত কৃষক গোলাপ মিয়া রাতেই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশ বাড়িতে আনা হয়েছে।
ওই মহিষটিকে স্থানীয় কসাই সাবেক ইউপি সদস্য পণ্ডিত মিয়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে বাজার থেকে কিনে এনেছিলেন। সোমবার সকাল ১০টার দিকে তাঁর স্ত্রী ঘাস পানি খাওয়ানোর জন্য মহিষটিকে নিয়ে মাঠে যান। একপর্যায়ে এটি দৌড়াতে শুরু করে। এরপর প্রায় এক কিলোমিটার দূরত্বে অন্য একটি ফসলি জমিতে যায়। সেখানে কৃষিকাজে ব্যস্ত ছিলেন গোলাপ মিয়া ও তাঁর স্ত্রী শিরিয়া বেগম। দাঁড়িয়ে থাকা শিরিনা বেগমকে শিং দিয়ে কয়েক দফায় নিতম্বে আঘাত করে মহিষটি। এর পরই তাঁকে ওপরে তুলে ঘোরাতে শুরু করে। এ সময় গোলাপ মিয়া স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে শিরিয়া বেগমকে নিচে ফেলে দেয়। গোলাপ মিয়া স্ত্রীকে বাঁচাতে এলে তাঁর পেটে শিং ঢুকিয়ে দেয় মহিষটি।
এ সময় ঘটনাস্থলে গোলাপ মিয়ার ভুঁড়ি বের হয়ে যায়। এ ছাড়া দুজনই মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এর পরই মহিষটি দৌড়ে অন্যত্র পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই দম্পতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়, স্ত্রী চিকিৎসাধীন। এদিকে মহিষটি বিভিন্ন ফসলি জমি নষ্ট করে। পরে স্থানীয়রা মহিষটিকে আটক করে মালিকের কাছে দিয়ে দেন। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে