
মডেল মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে গত বুধবার ঢাকায় তাঁর বাসা থেকে আটক করে পুলিশ। আটকের দুদিন পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন আদালত।
আসিফ নজরুল বলেন, ‘ওনাকে (মেঘনা আলম) বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সঠিক হয়নি। উনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।’
উপদেষ্টা বলেন, ‘আমরা স্বীকার করছি গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি। গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি মানে ওনার বিরুদ্ধে কোনো অপরাধের আলামত বা অভিযোগ নেই সেটি নয়, সেটির ব্যাপারে করণীয় কী আছে সে বিষয়ে অচিরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’
আট মাস আগে সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের সখ্যতা বাড়তে থাকে। মাঝেমধ্যে মেঘনার ফ্ল্যাটেও যেতেন এই সৌদি কূটনীতিক।
মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র চার মাস পর গত ডিসেম্বরে গোপনে বাগদানও সারেন তাঁরা। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি মেঘনার পরিবার।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও জানান, রাজনৈতিকভাবে দায়ের হওয়া ৭ হাজার ১৮৪টি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।
এছাড়া শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট আজ দাখিল হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ৯০ দিনের মধ্যে এ মামলার বিচার কাজ শেষ হবে।
মডেল মেঘনা আলম নিয়ে আপডেট:

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
১২ মিনিট আগে
বগুড়ার কাহালুতে বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। আজ সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু থানার কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কাহালু থানার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) ও মেয়ে
২৫ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জের পুবাইল থানা এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিলাস মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৭ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পূজা রানী (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে