রাজধানীর ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কামিনী (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরা কোনাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত কামিনীর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকায়। তাঁর বাবার নাম কামরুল ইসলাম।
হাসপাতালে নিহতের সহকর্মী সারমিন আক্তার জানান, তাঁরা দুজনই যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে অবস্থিত এআরআর ডিসমেটিকস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। কামিনী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোড এলাকায় থাকতেন।
সারমিন আক্তার জানান, বিকেলে কারখানা ছুটির পর ব্যাটারিচালিত রিকশায় করে ডেমরা কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে রিকশার চাকায় কামিনীর ওড়না পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে প্রথমে কোনাপাড়ার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রান্না করার সময় গরুর মাংসের রং উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার সেই নজিরবিহীন ও রহস্যময় ঘটনার জট অবশেষে খুলেছে। গত ২২ জুলাই খুলনার পাইকগাছায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরিতে সংগৃহীত মাংসের নমুনা পরীক্ষা করা হয়।
৩৪ মিনিট আগে
একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৭ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৮ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৮ ঘণ্টা আগে