
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের মৃতদের জাল মৃত্যুসনদ দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সেই মামলায় তাঁকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে মানব পাচার এবং অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা মহানগর গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কিছুক্ষণের মধ্যে রিমান্ড আবেদনসহ মিল্টন সমাদ্দারকে ডিবি কার্যালয় থেকে আদালতে ওঠানো হবে।’
এর আগে বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তাঁর অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, ‘মূলত সংবাদমাধ্যমে মিল্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়। মামলা দায়েরের পর রিমান্ডে নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। আমরা সব অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব।’
আরও পড়ুন:

ময়মনসিংহের হালুয়াঘাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বুধবার বিকেলে ওই এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
৩ মিনিট আগে
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে এবং খালেদা আক্তার রানীকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬ এ রায় ঘোষণা করা হয়।
১৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরের বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
২১ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১২ জন খণ্ডকালীন শিক্ষককে ২১ মাসের বকেয়া বেতন পরিশোধ না করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন প্রেসক্লাবে এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে