Ajker Patrika

ওয়াসার খালে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢামেক প্রতিবেদক
ওয়াসার খালে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন
প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ি ওয়াসার খাল থেকে মুন্না (৩২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে স্থানীয় লোকজন মৃধাবাড়ি ওয়াসার খালে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, উদ্ধারের সময় মরদেহটির পরিচয় জানা যায়নি। পরে খবর পেয়ে স্বজনেরা থানায় এসে সেটি শনাক্ত করেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম মুন্না, তাঁর বাবার নাম আব্দুল মান্নান। তিনি স্ত্রী রিয়া বেগমকে নিয়ে মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকায় থাকতেন। পেশায় অটোরিকশাচালক মুন্না গত ১৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

ওসি রুবেল হাওলাদার বলেন, মরদেহটি আংশিক পচে গেছে। মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত