চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার দুপুর ১২টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা এখনো শাহবাগে অবস্থান করছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চাকরিতে বয়সসীমা ৩৫ করা, আমরা সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছি। সংসদে অনেকবার এ নিয়ে কথা হয়েছে, কিন্তু সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো হয়নি। তাই আমরা এখানে অবস্থান নিয়েছি।’
উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবির পাশাপাশি অবসরের বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স স্থাপনের দাবিও জানিয়েছেন আন্দোলনকরীরা।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রডবোঝাই ট্রাক ও দুধবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে একজনের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন ও চালকের সহকর্মীরা।
৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী উপকূলে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার দিন পর পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে। নিহতদের স্বজনরা এখনো মামলা করেননি। ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মিনিট আগে
ফরিদপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দিতে জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
হবিগঞ্জে আটকের প্রায় ২১ ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদি হাসানসহ তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
৩৮ মিনিট আগে