
রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বিয়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে অফিস সহায়কের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরেকজন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মারা যাওয়া আবদুল মালেক খান (৪০) ওই ভবনের প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ফারুক (৪০) ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। তাঁরা দুজনই কয়েক বছর ধরে সেখানেই থাকতেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ফারুকের চিকিৎসা চলছে। তাঁর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
মৃত আবদুল মালেকের ছোট ভাই সোহেল খান বলেন, তাঁর ভাই প্রতিদিন বিয়াম ফাউন্ডেশনের ৫০৪ নম্বর কক্ষে ঘুমান। গত রাতে ৫০৭ নম্বর কক্ষে ফারুকের সঙ্গে ঘুমিয়েছিলেন। ভবনটির কার্নিশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে সেই কক্ষেই ফারুককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে বলে জানান তিনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, বিয়াম ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘গুরুতর অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ফারুককে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
২ মিনিট আগে
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
৯ মিনিট আগে
মালয়েশিয়া মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক করেছেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা।
১২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণভোট-বিষয়ক সেমিনারে ব্যারিস্টার ফুয়াদ ও আইনজীবী শিশির মনিরকে অতিথি করায় ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।
২৯ মিনিট আগে