
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মৃত্যুর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান পৃথক পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
ঢাকার আদালত সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান ও আনিসুল হককে দুটি হত্যা মামলায় এবং অন্যদের একটি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সালমান ও আনিসুল
দুজনকে শেরেবাংলা নগর থানা এলাকায় শাহাবুদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এবং তেজগাঁও থানায় দায়ের করা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পর গত ১৩ আগস্ট রাতে সালমান এফ রহমান ও আনিসুল হককে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করা হয়। পরদিন নিউ মার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে রিমান্ডে নেওয়া হয়। নতুন করে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর দুজনকে মোট ১০টি করে মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
শাহজাহান খান
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সরকারি কাজী নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে আটক করা হয়। ৬ সেপ্টেম্বর রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় আব্দুল মোতালেব নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই গত ৮ সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। ওই দিন চিকিৎসার নির্দেশনা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়ায় তাঁকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
সাদেক খান
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সরকারি কাজী নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ২৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে আটক করা হয়। ২৫ আগস্ট মহম্মদপুর থানায় তাহেরপাড়া ট্রাকচালক সুজন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৯ আগস্ট আদাবর থানার জাকির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
আজ নতুন আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোতে তাঁকে এ পর্যন্ত তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন
সকালে এক মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়ার পর মামুনকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শেরেবাংলা নগর থানা এলাকায় শাহাবুদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর তাঁকে আটক করা হয়। এ পর্যন্ত ১৪টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।
উল্লেখ্য, গ্রেপ্তার দেখানোর প্রতিটি আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডগুলোতে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের মামলাগুলোতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
১৪ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে