ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। প্রতি বছর ঋতুরাজ বসন্তবরণ উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজিত হলেও করোনা মহামারির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল ‘ভার্চুয়াল বসন্তবরণ’। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবার আয়োজন করেছিল ভার্চুয়াল ‘বসন্তবরণ ১৪২৮’ অনুষ্ঠান।
সোমবার বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘জবিয়ানস’ ফেসবুক গ্রুপ থেকে অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করা হয়।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, ‘বসন্ত উৎসব আয়োজন বাংলা বিভাগের ঐতিহ্য। বিগত দিনের মতো সশরীরে উৎসবমুখর আয়োজন সম্ভব না হলেও আমরা ভার্চুয়ালে করেছি। বরণ করে নিয়েছি বসন্তকে। বিভাগের পক্ষ থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হয়ে আসলাম তখন আমি খেয়াল করেছিলাম জগন্নাথের ভালোবাসা ও ফাল্গুনের রং। করোনাকালীন সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। বাঙালি প্রতি বছরের এই দিনের অপেক্ষায় থাকে। আমি আশা রাখব বাংলা বিভাগ তাঁর ঐতিহ্য ধরে রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করতে সহায়তা করবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘প্রতি বছরের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বসন্ত বরণ অনুষ্ঠান আয়োজন করেছে। এই আয়োজনের জন্য তাঁদের ধন্যবাদ জানাই। আমরা যেমন বলি বারো মাসে তেরো পুজো তেমনি ফাল্গুন উৎসব আমাদের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। পয়লা বৈশাখ যেমন সারা দেশব্যাপী উদ্যাপন করা হয়ে থাকে তেমনি আরেকটি উৎসব ফাল্গুন। করোনার কারণে আমাদের সাংস্কৃতিক অঙ্গন অনেকটা স্থবির হয়ে আছে। তারপরও বাংলা বিভাগের এই আয়োজন আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। আমি আশা রাখছি, পরবর্তী বছরে আমরা সশরীরে আনন্দঘন পরিবেশে উদ্যাপন করব।’
এ ছাড়া উক্ত ভার্চুয়াল বসন্তবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে বসন্তবরণ ১৪২৮ উদ্যাপিত হয়।

পাবনায় এক থেকে দুই ঘণ্টা পরপর লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভের মুখে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
২ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে বুধবার দুপুরে এ জরিমানা করা হয়।
৩১ মিনিট আগে
জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
৩৯ মিনিট আগে