
কুমিল্লায় অরক্ষিত একটি নির্মাণাধীন ভবনের পিলার স্কুলের টিনশেড রুমে ধসে পড়ে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্কুলশিক্ষক।
কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে ছিলেন ওই শিক্ষক ও শিক্ষার্থী।
নিহত ছাত্রের নাম মো. সাইফুল ইসলাম সাগর (১০)। সে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় রিমালের ঝোড়ো বাতাসের মধ্যেই নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই সাততলা ভবনের নির্মাণের কাজ চলছিল। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধসে স্কুলের ক্লাস রুমের ওপর পড়ে। স্কুলটির টিন ছেদ করে ওই পিলারটি সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকেরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।
কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মো. অলী হোসেন বলেন, ‘আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি।’
ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ বলেন, ‘নির্মাণাধীন সাততলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে নির্মাণকাজ চলাকালে কোনো নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের ওপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় একই স্কুলশিক্ষক আহত রয়েছে বলেও জেনেছি। ঘটনার সঙ্গে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
৪৩ মিনিট আগে
ঢাকার সাভারে শারমিন আক্তার লিজা (৩৬) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বড়দেশী হাজিনগর এলাকা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটকের চেষ্টা করছে।
১ ঘণ্টা আগে
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় জহিরুল শিকদার (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বরিশাল আদালতে প্রেরণ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে করে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মাছবোঝাই ট্রাকের চাপায় কাওসার আহমেদ (২৪) ও সোলাইমান হোসেন (২২) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে