
একদরের জুতার দোকানে জুতার ক্রয়মূল্য ২ হাজার ৭০০ টাকা; ট্যাগ লাগানো হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। পাঞ্জাবির ক্রয়মূল্য ১ হাজার ৫০০ টাকা; একদর ট্যাগ মূল্য লাগানো হয়েছে ২ হাজার ৯৯০ টাকা। এভাবে প্রতিটি পণ্য ৬০ থেকে ৭০ শতাংশ লাভ করা হচ্ছে।
এমন অভিযোগে আজ রোববার কুমিল্লার দাউদকান্দির গৌরপুর বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে। এ ছাড়া ক্ষতিকর রং ব্যবহার করায় আরও একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই জরিমানা করেন।
অভিযানে অন্যায্যভাবে জুতার দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স আরাম সুজ-২-কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কাপড়ের দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স মায়ের দোয়া গার্মেন্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইফতারসামগ্রী জিলাপিতে ক্ষতিকারক রং মেশানোর অভিযোগে মেসার্স জল খাবার মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি রং মিশ্রিত জিলাপি জব্দ করে ধ্বংস করা হয়। মোট তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী একদরের দোকানে পণ্যের ক্রয়মূল্য থেকে ৬০-৭০ শতাংশ মূল্য বাড়িয়ে বিক্রি করছে। একদরের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। এমন সত্যতা পেয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক ইসরাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শামসুজ্জামান ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক রাজিবের নেতৃত্বে একটি দল অংশ নেয়।

চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
২ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের...
৫ মিনিট আগে
খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে তাকে মারধর করা হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে...
৬ মিনিট আগে
দুর্গম সীমান্তবর্তী এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ওআরএসের (খাবার স্যালাইন) সংকট দেখা দিয়েছে। বড় মদক বাজারের দুটি ছোট ফার্মেসিতে ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
২৪ মিনিট আগে